ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিং ব্যবস্থার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের চলমান টানা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) হাসপাতাল পরিচালকের সঙ্গে ফলপ্রসূ বৈঠক এবং পরবর্তীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মালিক সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে স্থায়ী পার্কিংয়ের সুনির্দিষ্ট দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ঢামেক হাসপাতালে জরুরি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন শুরু করেছিলেন বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ও চালকেরা। হঠাৎ এই ধর্মঘটের কারণে হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগের শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার দুপুরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক সমিতির শীর্ষ নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ী পার্কিং বা জায়গা বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দেন পরিচালক। তবে হাসপাতালসংলগ্ন আশপাশের রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যেন কোনো মামলা বা হয়রানি না করে, সে বিষয়ে ট্রাফিক বিভাগকে সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানানোর আশ্বাস দেন তিনি।

বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মালিক সমিতির নেতারা জানান, সাধারণ রোগীদের চরম ভোগান্তি ও মানবিক দিক বিবেচনা করে তারা আগামী সাত দিনের জন্য আন্দোলন ও ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবির স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

একাত্তর/এসি
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবি ও নানা জটিলতাকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে ‘বেসরকারি...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্টে নিষেধাজ্ঞা ও তা সমর্পণের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপরিবারে গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তথা সিনেটর ফ্লাভিও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর