হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আখতারুজ্জামানকে জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত দুই অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে চার অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিলো।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত এক অক্টোবর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে মদিনা থেকে ওমরাহ পালনে আসা জামায়াতের ৩৪ জন প্রতিনিধি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সে সময় আগমনী যাত্রীদের বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহ ও জমজমের পানি সরবরাহে বিলম্ব ঘটে। এতে উপস্থিত কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, সে সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং ‘অত্যন্ত রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায়’ গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন এবং মারমুখী আচরণ দেখান।

ঘটনার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ্য করে অত্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। ওই ঘটনার পরপরই তার বিরুদ্ধে শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরিকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা মেট্রোরেলের তিনটি স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবকটি স্টেশনই সচল রয়েছে এবং স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন ও সংঘর্ষের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর