ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় নতুন ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নতুন এই ব্যবস্থার অধীনে প্রাথমিকভাবে নির্দিষ্ট ছয়টি রুটে ছয়টি আলাদা কোম্পানির ব্যবস্থাপনায় বাস পরিচালিত হবে। মূল উদ্দেশ্য হলো একই রুটে একাধিক পরিবহন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রী ওঠানামার অসুস্থ মহড়া বন্ধ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে এই ছয়টি রুটে মোট ৮১৬টি বাস চলবে। এর মধ্যে ৭৯৬টি নন-এসি ও ২০টি এসি বাস রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রুটভেদে বাসের রং আলাদা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে সহজে নির্ধারিত রুটের বাস শনাক্ত করা যায়।

চালু হওয়া ছয়টি রুট ও নির্দিষ্ট পরিবহনগুলো হলো-

শিববাড়ী (গাজীপুর) থেকে আজিমপুর: ভিআইপি পরিবহনের ২৫৩টি বাস।

মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ: চিড়িয়াখানা সিটি বাসের ১৩৩টি বাস।

ঘাটারচর থেকে ডেমরা: রমজান আলী এন্টারপ্রাইজের ৭০টি বাস।

ঘাটারচর থেকে কাঁচপুর: ফোর স্টার বাস লাইনের ১৫০টি বাস।

ঘাটারচর থেকে ধউর: পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি বাস।

টঙ্গী থেকে আজিমপুর: ঢাকা চাকার ২০টি এসি বাস।

ডিটিসিএ জানিয়েছে, রাজধানীর সামগ্রিক বাস নেটওয়ার্ককে ধাপে ধাপে একটি আধুনিক ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে খুব শিগগিরই এসব বাসে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকেটিং এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে।

একাত্তর/এসি
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
ঈদ সামনে রেখে এবার একটু আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায়, ঈদের ভিড় এড়াতে চাকরিজীবীদের অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে...
সড়ক ফাঁকা পেয়ে আরেকটি বাসের বাসের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে  ধাক্কা খেয়েছে এক বাস। এতে বেশ কয়েকজন আহত।
বায়ুদূষণ রোধে রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস সরাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন ও সংঘর্ষের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর)...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ফলে মিরপুর...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে জেরিকা তাসমিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণী তাহসিফের কথিত ‘বান্ধবী’ বলে জানা গেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর