পাঁচ দৃষ্টি প্রতিবন্ধীর সংসারে অন্ধ শিল্পীই একমাত্র ভরসা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১ পিএম

পরিবারের পাঁচজন প্রতিবন্ধীসহ ৯ সদস্যের জীবনযুদ্ধে একমাত্র ভরসা দৃষ্টি প্রতিবন্ধী নুরন্নবী। দোতরার তালে গান গেয়ে উপার্জনের টাকায় কোনোরকমে চলে তাদের সংসার।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকার চড়া গ্রামের দোতারাবাদক দৃষ্টি প্রতিবন্ধী নুরন্নবী (২৪)। ৯ সদস্যের পরিবারে বাবা-ভাই-বোন মিলে পাঁচজনই তার মতো দৃষ্টিশক্তিহীন। গ্রামীন জনপদের হাটবাজার আর শহরের বিভিন্ন স্থানে গান গেয়ে জোটা ২০০-৩০০ টাকা দিয়েই চলে অভাব অনটনের সংসারে।

নুরন্নবীর বাবা দৃষ্টি প্রতিবন্ধী এনতাজুল (৪৫) নুরজাহানকে ২৫ বছর বয়সে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন। তাদের তিন ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে চার সন্তানই জন্মান্ধ হয়ে জন্ম নেন।

image


এরই মধ্যে বিয়ে করেছেন নুরন্নবী (২৪) ও নুর আলম (২২)। নুরন্নবীর এক ছেলেসহ পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে ৯ জন। সমাজসেবা থেকে প্রতিমাসে সাড়ে ৭শ টাকা করে পাঁচজন পান তিন হাজার ৭৫০ টাকা। প্রতিবন্ধী পরিবারটির জন্য এ টাকায় জীবন যাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া করোনাকালেও তাদের খোঁজ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধি সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠান এমন অভিযোগ করেছে পরিবারটি।

আরও পড়ুন: শিবগঞ্জে নৌকাডুবি, দুইজনের মৃত্যু, নিখোঁজ সাত

তবে শত কষ্টেও বেঁচে থাকতে নেননি অন্যের সহায়তা। প্রতিবেশী আার স্বজনরা দাঁড়িয়েছে অসহায় এই পরিবারটির পাশে।

করোনাকালীন সময় এমনকি ও ঈদ পার্বণ সহ বিভিন্ন দিবসে সরকারী কিংবা বেসরকারী সংস্থার দেয়া কোন সহযোগিতা পাননি এবক্তব্য স্বীকার করে নিয়ে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ ও ব্যাক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করা হবে।

একই পরিবারের পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী থাকার এমন ঘটনা বিরল। অসহায় এই পরিবারটির জন্য বিশেষ ব্যবস্থা নেবেন সরকার ও সংশ্লিষ্টরা এমন প্রত্যাশাই অঞ্চলের মানুষের।


একাত্তর/টিএ

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর