ক্রাইম পেট্রোল দেখে অপহরণ নাটক, পরে পুলিশের কাছে ধরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:২০ পিএম

এলাকার ৪৭ জন যুবক মিলে চালু করা একটি স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন সোহেল মিয়া। করোনাকালে সেই সংগঠনের সদস্য কমতে কমতে আসে ১৬ জনে। এরই মধ্যে বেশি কিছু টাকা খরচ করে ফেলেন সোহেল। বিপত্তি বাঁধে তখন, যখন তার কাছে হিসাব চাওয়া হয়। পরে শেষমেশ কোনো উপায় না দেখে ভারতীয় অপরাধ বিষয়ক টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে সাজান অপহরণ নাটক। তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে পরিবারের কাছে টাকা দাবি করলে পরে পুলিশ তাকে ধরে ফেলে।

ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুরের। রোববার (৩ অক্টোবর) ভোরে ময়মনসিংহের স্টেশন রোড থেকে তাকে আটক করে পুলিশ। 

সোহেল উপজেলার সদর ইউনিয়নের গ্রামের ইদ্রিস আলীর ছেলে। 

সোহেলের বাবা ইদ্রিস আলী জানান, গত শনিবার (২ অক্টোবর) তার কাছে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ওই ফোনে ছেলেকে অপহরণের কথা বলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলের কান্নাকাটি আর আর্তনাদে তিনি বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে ছেলেকে ছাড়িয়ে আনতে ২৫ হাজার ব্যবস্থা করো। 

এই দিকে স্থানীয়দের পরামর্শে ছেলেকে অপহরণের বিষয়টি জানিয়ে গতকাল শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইদ্রিস আলী। 

অভিযোগ পাওয়ার পরপরই সোহেলের খোঁজে মাঠে নামেন পুলিশ। রোববার ভোরে দুর্গাপুর থানার এসআই সাদেকুর জামান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের ছয় সদস্যের একটি দল ময়মনসিংহের স্টেশন রোড থেকে সোহেলকে উদ্ধার করেন। উদ্ধারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের কাছ থেকে টাকা নিতে অপহরণের নাটক সাজিয়েছেন বলে স্বীকার করেন সোহেল। পরে বিকেলে দুর্গাপুরে আনার পর মুচলেকা রেখে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।  

নিজের ভুল স্বীকার করে সোহেল মিয়া একাত্তরকে জানান,  টাকা পাওয়ার কোনো উৎস না দেখে ভারতীয় সিরিয়াল দেখে নিজেকে নিজেই অপহরণের ঘটনা সাজিয়ে পরিবার থেকে টাকা নেওয়ার পথ বেছে নিয়েছিলাম। গত দুইদিন আগে গাজীপুরে এক চাচার বাসায় কাউকে না জানিয়ে আত্মগোপনে গিয়ে নতুন একটা সিম কিনে পরিবারকে অপহরণের কথা জানিয়ে টাকা নেওয়ার চেষ্টা করি। কিন্তু এর আগেই পুলিশ আমাকে ধরে ফেলেছে। 

আরও পড়ুন: দিনমজুর থেকে কবিরাজ, দিচ্ছেন স্বপ্নে পাওয়া ফুঁ পানিপরা

সোহেলের পিতা ইদ্রিস আলী একাত্তরকে জানান, পুলিশ আজকে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার পর জানতে পারি কেউ তাকে অপহরণ করে নাই। সে নিজেই নিজেকে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজিয়েছে। বিষয়টি শোনার পর আমি আমার অভিযোগ তুলে নেই এবং ছেলেকে নিজ জিম্মায় নিয়ে আসি। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সাদিকুর জামান ভূঁইয়া একাত্তরকে জানান, তাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তাকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে দিয়েই অপহরণের নাটক সাজিয়েছেন। 

একাত্তর/এসি 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর