জামিনে বের হয়ে ধর্ষিতার বাড়িতে আগুন দিলো ধর্ষক

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:০৩ এএম

ঢাকার ধামরাইয়ে দুই মাস আগে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের মামলায় জামিনে মুক্ত আসামিরা ভুক্তভোগীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। 

ধর্ষণের মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, অগ্নিসংযোগের মামলা না নিয়ে পুলিশ বিষয়টি মীমাংসা করতে বলেছে। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ধর্ষিতার বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন। এর আগে গতকাল রাতে ধর্ষিতার দরিদ্র বাবা কাওয়ালীপাড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্তরা হলেন, ধামরাই উপজেলার গাঙগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকার ধর্ষণ মামলার আসামি সুমন হোসেন, তার তিন ভাই শামীম হোসেন, আমজাদ হোসেন ও সেলিম হোসেন এবং তাদের ভগ্নিপতি জাহাঙ্গীর হোসেন।

অভিযোগে ধর্ষিতার বাবা বলেন, দুই মাস আগে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার সুমন হোসেন। ঘটনার দুই দিন পর ৮ আগস্ট আমার মেয়ে বাদী হয়ে সুমন ও তার তিন ভাইয়ের নামে মামলা দায়ের করে। এই মামলায় ৩১ আগস্ট জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত সুমনের ভাই শামীম ও সেলিম হোসেন মামলা তুলে নিতে তাদের চাপ দিতে থাকেন। 

আরও পড়ুন: চায়ের রাজধানীতে চলছে উপনির্বাচন

এসময় মামলা তুলে না নিলে হত্যারও হুমকি দেয় তারা। পরে ১১ সেপ্টেম্বর আমি ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর থেকে আসামিরা আমাদের ক্ষতি করতে ওঁৎ পেতে থাকে। সবশেষ গত মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আসামিদের ভগ্নিপতি জাহাঙ্গীর হোসেন আমার বাড়িতে প্রবেশ করে কেঁচিগেটে বাইরে থেকে তালা দেয়। পরে পাশের দুই চালা টিনের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে ওই ঘরে থাকা প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এসময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে ও আমাদের উদ্ধার করে। 

ভুক্তভোগীর এক স্বজন বলেন, আমার মামাকে ও তার পরিবারের লোকজনকে হত্যা করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল। রাতে মামা ফাঁড়িতে গিয়ে অভিযোগ করছেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, রাতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। অভিযুক্তরা ভুক্তভোগীর মেয়েকে ধর্ষণের আসামি। আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। তবে কারা অগ্নিসংযোগ করেছে বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব নয়। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো। 


একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর