খুলনায় কোকেন রাখার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০২:২১ পিএম

খুলনায় অবৈধভাবে নিষিদ্ধ মাদক কোকেন রাখার দায়ে একজনের মৃত্যুদন্ড ও পাঁচ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে একটায় খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার ছয় আসামি উপস্থিত ছিলেন। 

রায়ে আসামী বিকাস চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদন্ড এবং একলাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া মোহাম্মদ সোহেল রানাকে আমৃত্যু কারাদন্ড এবং একলাখ টাকা জরিমানা, আরিফুর রহমান সগিরকে ১৫ বছর কারাদন্ড এবং একলাখ টাকা জরিমানা, বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির, এসএম এরশাদ হোসেনকে দশবছর কারাদন্ড এবং পচিশ হাজার টাকা জরিমানার  আদেশ দেন আদালত। 

আরও পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক

খুলনা দায়রা জজ আদালতের পিপি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, ২০১৭ সালের ১১ আগস্ট র‌্যাব-৬ এর একটি দল খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা নামের একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়, যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। পড়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/আরএইচ

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর