রাতে বিধবার ঘরে এএসআই, জনতার গণপিটুনি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৩:৪০ পিএম

রাতের আঁধারে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করায় জনতার হাতে আটক বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপু‌রে তাকে ক্লোজ করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আল মামুন।

স্থানীয়ভা‌বে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশী কয়েকটি বাড়ির শতাধিক লোকজন তাকে আটক করে।

একপর্যায়ে তাকে মারধর করেন স্থানীয়রা। পরে এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পুলিশের ওই এএসআই ছাড়া পান। এর কিছুক্ষণ পর থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনা জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার পর অভিযুক্ত এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

আরও পড়ুন: যৌনকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শনিবার দুপু‌রে পুলিশের ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর