নীলফামারীতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৯:৩৮ পিএম

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ এই স্লোগানে নীলফামারীতে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধাদের সমাবেশ। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওই সমাবেশের আয়োজন করে নীলফামারী জেলা পরিষদ।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে একজন বীরবিক্রম ও আট জন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

মুজিবর্ষ ব্যাপী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ কর্মসূচির উদ্বোধনী এবং মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা, সাবেক সংসদ সদস্য এন. ক আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মোক্তারুজ্জামান, মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, একই সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব এলাহী রঞ্জু বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বীরপ্রতীক, ৮ নম্বর সেক্টরের ইঞ্জিনিয়ার গোলাম আজাদ বীর প্রতীক, ১০ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক, ২নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীরপ্রতীক, ৬ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক বীরপ্রতীক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রোকনউজ্জামান জুয়েল।

সমাবেশে রাজশাহী ও রংপুর বিভাগের ১৪ জেলার মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনার দুই সহস্রাধিক মানুষের অংশ গ্রহণে নবীন-প্রবীনের মিলন মেলায় পরিণত হয় সমাবেশ স্থল। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হলেও  বেলা দেড়টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার দূর-দূরান্তের বীরমুক্তিযোদ্ধাগণ আসতে শুরু করেন সমাবেশ স্থালে। তাদের অনেকের সঙ্গে ছিলেন সন্তানসহ নতুন প্রজম্মের মানুষ।  

বেলা তিনটার দিকে কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার চত্বর। তারা সকলে অনুষ্ঠানস্থলে এসে মুক্তিযুদ্ধের জাগ্রত চেতনাকে আরেকবার জানান দিলেন নতুন প্রজম্মের কাছে।

নীলফামারী জেলা শহরের ২২ কিলোমিটার দূর কিশোরগঞ্জ উপজেলা থেকে অনুষ্ঠান স্থলে আসেন বীর মুক্তিযোদ্ধা বানেশ্বর বর্মন (৭৫)। অনুষ্ঠান স্থালে এসে অভিভুত হয়ে তিনি বলেন,‘দেশ স্বাধীনের পর এই প্রথমবার সহযোদ্ধাদের সঙ্গে একত্রিত হলাম। একে অপরের দেখা হলো, একে অপরের সাথে কথা বলে মনের ভাব বিনিময় করতে পারলাম। তাদের সাথে আমার দুই প্রজন্ম ছেলে ও নাতীকে পরিচয় করালাম।’

জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা অমূল্য রতন রায় (৭৪) ও বীরমুক্তিযোদ্ধা রমজান আলী (৭৬) বলেন, ‘এখানে এসে যুদ্ধকালীন সময়ের সহযোদ্ধাদের দেখায় যুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ হলো। কে মেন আছেন সেটিও জানা হলো।’

শুধু বীর যোদ্ধা বানেশ্বর বর্মন এবং অমূল্য রতন আর রমজান আলীই নন তাদের মতো আরো অনেকেই ছেলে এবং নাতিকে নিয়ে অনুষ্ঠানে অংশ  নেওয়ায় মিলন মেলা ঘটে সহস্রাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে।

ওই অনুষ্ঠানে আসা নতুন প্রজন্মের প্রতিনিধি মেহেদী সরকার। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সে। দাদু বীরমুক্তিযোদ্ধা একরামুল হকের হাত ধরে সৈয়দপুর থেকে অনুষ্ঠানে আসা মেহেদী বলেন, ‘যাদের অবদানে আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করছি, তাদের এমন মিলন মেলায় এসে আমার খুব ভালো লাগছে। অনুষ্ঠানে তাদের মুখ থেকে মুক্তি যুদ্ধের গল্প শুনলাম। এতে নিজেকে ধন্য মনে করছি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই কর্মসূচি গ্রহন করে জেলা পরিষদ। 

বেলা পাঁচটার দিকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ মুজিববর্ষ ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ছাড়াও ‘অন্বেষণে’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানভিত্তিক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: সাত মাস পর এলো ভারতের সেরাম থেকে কেনা ১০ লাখ টিকা

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘নীলফামারী জেলা পরিষদের আয়োজনে গোটা মুজিববর্ষ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণ জেলার পাঁচ শতাধিক বিদ্যালয় ও কলেজে নির্দিষ্ট সময়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। এসময় তারা জাতির পিতার সংগ্রামী জীবন এবং মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন এবং ‘অন্বেষণ’ পুস্তিকাটি বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবেন।’

তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা সেই তাগিদে বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এবং সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করার প্রয়াসে এমন কর্মসূচি হাতে নিয়েছি।’

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর