সাত মাস পর এলো ভারতের সেরাম থেকে কেনা ১০ লাখ টিকা

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪৩ এএম

সাত মাসের অপেক্ষার পর দেশে পৌঁছালো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। 

শনিবার (৯ অক্টোবর) অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানে ভারতের মুম্বাই থেকে দুবাই হয়ে বিকেল পাঁচটা ২৫ মিনিটে  সেরাম থেকে কেনা এই কোভিশিল্ড টিকা দেশে পৌঁছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশকে ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠাতে গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমতি দেয় ভারত সরকার। বাংলাদেশ ছাড়াও নেপাল এবং মিয়ানমারকেও একই পরিমাণ টিকা দেওয়া হবে।

গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। সে ধারাবাহিকতায় চলতি বছরের ২৫ জানুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি আসে টিকার দুই চালান। এই দুই চালানে সরকার পায় মোট ৭০ লাখ ডোজ টিকা। তবে মার্চ, এপ্রিল ও মে মাসে ভারতে করোনা তীব্র আকার ধারণ করলে টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছিল সেরাম।

আরও পড়ুন: করোনা ভাইরাস: একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লো প্রায় তিন গুন

অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের চুক্তির কথা উল্লেখ করে সেরামের পরিচালক (সরকার ও নিয়ন্ত্রক বিষয়ক) প্রকাশ কুমার সিং গত আগস্টে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়ার কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন যে ভারত ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।

একাত্তর/এসি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
করোনার অমিক্রন ও ডেলটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিগগিরই টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই টিকা বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ হিসেবে দেয়া হবে। তবে...
দেশে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৯৬ জন। একই সময়ে নতুন করে মারা গেছে আরও ২ জন।সোমবার (৩ অক্টোবর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ...
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। আগের দিন এই সংখ্যা ছিলো একজন। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৮ জন। গেলো ২৪ ঘন্টয় ৩ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর