সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৬:৩৬ পিএম

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে সম্প্রীতি মিছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচীসহ নানা প্রগতিশীল সংগঠনের ব্যানারে সারাদেশে চলছে প্রতিবাদ। এছাড়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে সম্প্রীতি সমাবেশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

image


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'সম্প্রীতি সমাবেশ'

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও সারা দেশে এই কর্মসূচি পালন করছে। সকাল থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীরা উপস্থিত হতে শুরু করেন।

image

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন

সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগ সম্প্রীতি মিছিল করেছে। বেলা সাড়ে ১১টায় মিছিলটি শহরের কালী মন্দির থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহমেদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

image

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন

সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় ঘন্টা কালীন মানববন্ধন থেকে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন অবিলম্বে এমন ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক শাহিন সিদ্দিকী, নিভা রাণী সরকার এবং জিয়াউল হক বাবলা সহ অন্যরা। এছাড়া সকাল ১১ টায় আওয়ামী ও লীগ সম্প্রীতি মিছিল। মিছিলটি শহরের সাতমাথা মজিব মঞ্চ থেকে বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের  আয়োজন করে। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পূজামণ্ডপে হামলা  এবং  নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও পূজামণ্ডপে হামলা এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে ১০টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বৃষ্টির কারণে অশ্বিনী কুমার টাউন হলে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ কর্মসূচীর একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়।

image

নোয়াখালীতে সম্প্রীতি রক্ষায় সমাবেশ

নোয়াখালীর চৌমুহনীতে হিংসা বিদ্বেষ ও সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সমাবেশ অনুষ্ঠিত। সভার আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

image


সিরাজগঞ্জ থেকে একাত্তরের প্রতিনিধি জানান, ‘হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান” এই শ্লোগানে সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের চৌরাস্তা নাজমুল চত্বরে সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদের সভাতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌড়, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদউদ্দিন পবলুসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ এর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সকল ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


একাত্তর/এআর

রোজার মাসে কর্মঘণ্টা কমানো, ওভার টাইম দেয়া ও ১৩ জন স্টাফকে চাকরিচ্যুত করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর কবিরহাটে নিজের মেয়েকে উক্তত্যকারীরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ও তার ছেলে জিহাদ। সোমবার বিকেলে ধানশালিক ইউনিয়ন...
সাভারে মাদক সেবন ও জুয়ার আসরের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুন) রাতে ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শহিদুল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর