চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: টিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ছয়

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৪:৫৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দুদের মন্দির, পূজা মণ্ডপ ও বাড়ি ঘরে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে চারটা থেকে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে বুধবার (২০ অক্টোবর) দুপুরে তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, নিজাম উদ্দিন (৩৫), মো: রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২), আনোয়ারুল আজিম (৪০)। তাদের প্রত্যেকেই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

image


সিপিসি র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (২০ অক্টোবর) দুপুর একটায় এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে হিন্দুদের মন্দিরে হামলার সঙ্গে জড়িত আনোয়ারুল আজিম (৪০) আটক করে। সিসি টিভি ফুটেজ ও ভিডিও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করে হিন্দুদের বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় রুজু করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে অন্যদের গ্রেপ্তার করে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিদের সিসি টিভি ফুটেজ ও ভিডিও স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করে হিন্দুদের বিভিন্ন মন্দিরে হামলা ঘটনায় রুজু করা মামলা সমূহে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।    

আরও পড়ুন: এখনো স্বাভাবিক হয়নি চৌমুহনী, মন্দিরে পূজা আর্চনা বন্ধ

সিপিসি র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারদের বেগমগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

একাত্তর/এসি

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর