পীরগঞ্জের হিন্দুপল্লীতে হামলা-আগুনের মূল হোতা গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১:৩৮ পিএম

রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তির নাম জানায়নি র‍্যাব। এ বিষয়ে আগামীকাল শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গত ১৯ অক্টোবর পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলার ঘটনা পরিকল্পিত। পরিকল্পিত না হলে এত বড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন আছে কি না।

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, অনেক বহিরাগত সেখানে ছিলেন। যাদের চেহারা কেউ চিনতে পারেননি। তারা পেট্রোল নিয়ে এসেছিলেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল ও একটি করে শাড়িসহ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ দেওয়া, ব্যবসায়ীদের ফের ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির পুনর্নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

একাত্তর/এসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর