পিটিয়ে তালাবদ্ধ করে রাখার তিনদিন পর গৃহিণীকে উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৫:০৩ পিএম

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোরখালী গ্রামে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার এক গৃহিণীকে তালাবদ্ধ করে রাখার তিনদিন পর উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। নির্যাতনের শিকার ইমরানা আক্তার মাসুদাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, স্বামী জামাল হোসাইন গত শনিবার (২৩ অক্টোবর) যৌতুকের দাবিতে মাসুদাকে বেধরক মারপিট করেন। এরপর ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে সোমবার রাতে মাসুদার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বহু চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আহত ১০

উল্লেখ্য, ১৩ বছর আগে কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামের ইউসুফ আলী খানের মেয়ে মাসুদার সাথে পার্শ্ববর্তী বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের জামালের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। স্বামী জামাল বাপের বাড়ী থেকে টাকা আনার জন্য মাসুদাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় গত শনিবার তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে ঘরে তালাবদ্ধ করে রাখেন।


একাত্তর/টিএ

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা এসএম নেয়ামুল করিমের ভাইয়ের মৃত খবর পেয়ে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে গিয়েছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ভুট্টো।
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ ও...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর