পরাজিত প্রার্থীর ভাইয়ের মৃত্যুর খবরে ছুটে গেলেন নবনির্বাচিত এমপি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াত নেতা এসএম নেয়ামুল করিমের ভাইয়ের মৃত খবর পেয়ে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে গিয়েছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ভুট্টো।

ভোটগ্রহণের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত প্রার্থী এসএম নেয়ামুল করিমের নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে যান ইলেন ভুট্টো। 

নেয়ামুল করিম ও তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান নবনির্বাচিত এমপি। 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে দুরারোগ্য আক্রান্ত জামায়াত প্রার্থী এসএম নেয়ামুল করিমের সহোদর ভাই এমদাদুল করিম চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের কাছে যান তিনি। পরে উপজেলার মোল্লারহাট কলেজ ক্যাম্পাসে তার স্বামী সাবেক এমপি জুলফিকার আলী ভু্ট্টোর কবর জিয়ারত করেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর