স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৪:০৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের পলাশ হোসেনকে হত্যার দায়ে তার স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) দুপুরে  জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।  

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে সনি খাতুন (২৯) ও তার প্রেমিক পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে রনি হোসেন (২৬)। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সকালে পাঁচবিবি  উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের মরদেহ নিজ বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ সময় তার গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ছিলো। 

এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক রনি হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে আসামি সনি খাতুন স্বেচ্ছায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন: পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি খামার বাড়িতে চাকুরির সুবাদে রনি হোসেনের সঙ্গে পরিচয় হয় সনি খাতুনের। পরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

স্বামী পলাশ হোসেন সনি ও তার প্রেমিক রনি হোসেনকে নিয়ে সন্দেহ করতেন। সেই জন্য তারা দুজনেই নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে সনি ও তার প্রেমিক মিলে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ পুকুরে ফেলে দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন ।

 

একাত্তর/এসএ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘুঘু ও শালিক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজন করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর