ডোবা থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৪:২২ পিএম

কুমিল্লা সদর উপজেলায় ডোবা থেকে সামিউল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত তিন টুকরো বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দপুর শরৎনগর কাজি বাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে ।

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কালিরবাজার মনশাসন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।  

জানা যায়, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। 

আরও পড়ুন: স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের  শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও মাথার সন্ধান পাওয়া যায়নি। 


একাত্তর/এসজে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর