জ্বালানি তেলে দাম বাড়ায় ভর্তুকি চাইছে কৃষকরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদনে ভর্তুকি দেওয়ার দাবি করেছেন উত্তর দক্ষিণাঞ্চলের কৃষকরা

তারা বলছেন, ডিজেলের দাম বাড়ায় মুহূর্তেই বেড়ে যাবে চাষ, সেচ, মাড়াই ও পরিবহন খরচ সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়বে ৩০ থেকে ৪০ শতাংশ

এমন পরিস্থিতিতে ভর্তুকি না পেলে বহু কৃষকের চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয় বড় ধরনের ক্ষতির মুখেও পড়তে হবে কৃষকদের।

কৃষকদের একটা বড় খরচ সেচ কাজ। সেখানে ডিজেল ব্যবহার করে। ফলে সেচ কাজে খরচ বেড়ে যাবে অনেকটাই। হিসাব বলছে কমপক্ষে ৩০ গুণ বাড়বে সেচের খরচ।

এরপর উৎপাদিত কৃষিপণ্য যখন ট্রাক ও নৌযানে পাঠাতে যাবে সেখানেও গুণতে হবে বাড়তি টাকা। এতে দাম বাড়বে শাক-সবজি থেকে শুরু করে সব ধরনের কৃষি পণ্যের।

কৃষিনির্ভর রংপুরের কৃষকরা বলছেন, নদী খালের পানি শুকিয়ে যাওয়ায় এখন তাদের বেশিরভাগ পণ্য সেচনির্ভর তাই ডিজেলের দাম বাড়ায় কৃষি উৎপাদন খরচ বাড়বে

তারা আরও দাবি করেন, জ্বালানির দাম বাড়ায় জমি চাষ এবং ফসল মাড়াইয়ের খরচ বাড়বে পাশাপাশি বাড়বে পণ্য পরিবহনের খরচও

এই অবস্থায় কৃষক বাঁচাতে কৃষিপণ্যের দাম বাড়ানোর পাশাপাশি কৃষিতে ভর্তুকি দেয়ার দাবি করেন তারা

এদিকে, ডিজেলের দাম বাড়ার কারণে সেচ খরচ ও চাষের খরচের পাশাপাশি পরিবহন খরচ বাড়ার শঙ্কা করেন দক্ষিণের কৃষি প্রধান জেলা ঝিনাইদহের কৃষকরা

তারা দাবি করেনএখন থেকে সব মিলিয়ে তাদের চাষের খরচ শতকারা ৩০ ভাগ বাড়বে জ্বালানির দাম না কমালে চাষাবাদ বন্ধ করে দিতে বাধ্য হবেন বহু কৃষক

আর এ ব্যাপারে কৃষি কর্মকর্তারা জানান, জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ নেই তাই এই মুহূর্তে তাদের ভর্তুকি দেওয়া ছাড়া বিকল্পও নেই।


একাত্তর/টিএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর