দলীয় কার্যালয়ে অবরুদ্ধ খায়রুল কবীর খোকন

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক নেতাকর্মীসহ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন অবরুদ্ধ রয়েছেন। 

চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে অতিরিক্ত পুলিশ। বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

সোমবার (২২ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগদানের দাবীতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা বিএনপি তাদের চিনিশপুর দলীয় কার্যালয়ে আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন  জানান, কোন কারণ ছড়াই পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সাথে তারা ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীকেও আটক করেছে। পুলিশি গ্রেপ্তারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না। 

আরও পড়ুন: খালেদাকে বিদেশে পাঠাতে সময়সীমা বেঁধে দিলো বিএনপি

তবে আটক ও অবরুদ্ধের বিষয়টি নাকচ করে দিয়ে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, এলাকার সার্বিক নিরাপত্তার জন্যেই পুলিশ দায়িত্ব পালন করছে। কাউকে গ্রেপ্তার বা অবরুদ্ধ করেও রাখা হয়নি। বিএনপি নেতা-কর্মীরা তাদের ইচ্ছেমতো দলীয় কার্যালয় থেকে বের হতে পারবেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কার্যালয়ের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। 


একাত্তর/আরএইচ

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
দেশের সমুদ্রবন্দরগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগ জোরদারে বিশ্বখ্যাত ডিপি ওয়ার্ল্ডসহ বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার পরিচালনকারী কোম্পানির তিনটিকে বাংলাদেশে নিয়ে এসেছে সরকার। বাণিজ্যকে...
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সামাজিক সমস্যা নিরসনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে  নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর