নওগাঁয় হঠাৎ করেই মোটা জাতের ধানের দরপতন

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০২:১৪ পিএম

নওগাঁয় আমন ধান কাটা-মাড়াইয়ের শুরুতে ভালো দাম মিললেও, হঠাৎ করে কমে গেছে মেটা জাতের ধানের দাম। ফরিয়া ব্যবসায়ীরা বলছেন, বড় মিল মালিকরা মোটা জাতের ধানের দাম বেঁধে দেয়ায় এর দর পড়ে গেছে।

গত ইরি মৌসুমের মজুত করা ধান বাজারে ছেড়ে কৃষকদের কম দামে ধান বিক্রিতে কৌশলে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন বড় মিল মালিকরা।

নওগাঁয় চলছে চলতি আমন মৌসুমে ধান কাটা-মাড়াই। কৃষকেরা ভেবেছিলেন, গেলবারের মত এবারও ধানের ভালো দাম পাওয়া যাবে। কিন্তু সপ্তাহের ব্যবধানে এক মণ মোটা জাতের ধানের দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা কমে গেছে।

ফরিয়া ব্যবসায়ীরা বলছেন, বড় মিল ব্যবসায়ীদের বেঁধে দেওয়া দামে কিনতে হচ্ছে ধান। তবে অভিযোগ অস্বীকার করেছেন বড় মিল ব্যবসায়ীরা।

চাল ব্যবসায়ীদের নেতা উত্তম কুমার জানাচ্ছেন, গত বছর ইরি মৌসুমে মজুত করা চাল এখন বাজারে ছেড়ে দেয়া হয়েছে। এই জন্য কমে গেছে ধানের দাম।

আরও পড়ুন: কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ছুরিকাহত

নওগাঁয় সরকারি গুদামে কর্তাদের হয়রানিতে উৎপাদিত ফসল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে আগ্রহ হারাচ্ছে কৃষক বলে অভিযোগ করেছেন জেলার বামপন্থী নেতা মহসিন রেজা।

নওগাঁয় চলতি মৌসুমে ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। সেখান থেকে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে এমনটিই জানিয়ে কৃষি বিভাগ।

একাত্তর/আরএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর