ধানের জমিতে মিললো ভোটের ভিন্ন ফলের তালিকা

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৬:৩১ পিএম

গত ২৮ নভেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে রাজাপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের মোরগ প্রতীকে সিল মারা ব্যালট পেপার ও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছিড়ে ধানের জমিতে ফেলে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার ঠাকুরপারা ভোট কেন্দ্রের পাশে ছাগল চরাতে গিয়ে শিশুরা এসব কাগজ কুড়িয়ে পায়। এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়।

স্থানীয়রা জানায়, রোববার রাতে ভোট গণনা শেষে প্রথমে মোরগ প্রতীক প্রার্থীকে বিজয়ী ঘোষনা করে প্রিজাইডিং অফিসার। তার আধঘন্টা পরেই আবার তালা প্রতীক প্রার্থীকে বিজয়ী ঘোষনা করে প্রিজাইডিং অফিসার এবং দ্রুত ওই স্থান ত্যাগ করে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সামনে নেমপ্লেট খুলে ফেললেন লাইসেন্সবিহীন পুলিশ

ধারণা করা হচ্ছে উপজেলা নির্বাচনের মনিটরিং অফিসে যাবার পথে পাশের ধানের জমিতে এসব কাগজ ফেলে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে কুড়িয়ে পাওয়া এই ব্যালট পেপার ও রেজাল্ট সিট নিয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মোরগ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম। নিজ বাড়িতে তিনি একটি এনিয়ে সংবাদ সম্মেলন করেন।


একাত্তর/টিএ

রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর