শিক্ষার্থীদের সামনে নেমপ্লেট খুলে ফেললেন লাইসেন্সবিহীন পুলিশ

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে অবরোধ চলাকালে একজন পুলিশ সদস্য ইয়ামাহা এমটি-১৫ মডেলের মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোড এলাকা থেকে রামপুরা ব্রিজ এলাকায় আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। লাইসেন্স না দেখিয়ে পুলিশ সদস্য হিসেবে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলেন। এতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় ওই পুলিশ সদস্য লাইসেন্স নেই জানিয়ে সঙ্গে সঙ্গে পোশাকে থাকা নেমপ্লেট খুলে ফেলেন। 

তিনি হাত উঁচিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দিতে থাকেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা মোটরসাইকেলসহ তাকে ঘিরে ধরেন।

শিক্ষার্থীরা তখন ‘পুলিশ ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে রামপুরা পুলিশ বক্সের সামনে নিয়ে আসেন। সেখানে কর্মরত অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তবে উপস্থিত কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো ওই পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের কাছ থেকে মুক্ত করে বক্সের ভেতরে নিয়ে যান। এরপর শিক্ষার্থীরা পুলিশ বক্স ঘিরে ফেলেন।

ওই পুলিশ সদস্যের মোটরসাইকেলের সামনের দিকে শুধু ‘পুলিশ’ লেখা। কোনো নম্বর প্লেট নেই।

আরও পড়ুন: সারাদেশে হাফপাস, অন্যথায় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যখন বুঝতে পেরেছি ওনার কাছে লাইসেন্স নেই, সঙ্গে সঙ্গে তিনি নেমপ্লেট খুলে ফেলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি আইন না মানেন তাহলে আমরা নিরাপদ সড়ক কীভাবে পাব?


একাত্তর/এসএ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর