গাঁজা ব্যবসায়ী দম্পতির বাড়িতে পুলিশ, পালিয়ে গেলো স্বামী

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৮:১৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রওশন আরা (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

সে উপজেলার মাষ্টার পাড়া এলাকার ইমান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান। 

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার পাড়া এলাকায় ইমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।

আরও পড়ুন: বিজিবি সদস্য নিহতের ঘটনায় ৯৫ জনের নামে মামলা, গ্রেপ্তার আট

এসময় ইমান আলী পালিয়ে গেলে তার স্ত্রীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এসময় এক কেজি ৭৫০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার জন্য ডিজিটাল মেশিনসহ ইমান আলীর স্ত্রী রওশন আরাকে আটক করে পুলিশ। 

পুলিশ আরও জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার ব্যবসায় জড়িত। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর