দেড় বছর পর চালু ‘বেনাপোল এক্সপ্রেস’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:৫৩ এএম

করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আবারও চালু হতে যাচ্ছে 'বেনাপোল এক্সপ্রেস'। ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে এই ট্রেন।

রাজশাহীর অতিরিক্ত চিফ কমার্শিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশনে উদ্বোধন করবেন।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করছিল।

শুধু রেলে যাত্রীবহন বাবদ গত এক বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এবার আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

ট্রেন চলাচলের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিন হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন।

করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ১২ হাজার যাত্রী যাতায়াত করতো বেনাপোল দিয়ে। তাদের মধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা ব্যবসায়ী ও শিক্ষার্থী।

বর্তমানে বিজনেস ভিসা চালু থাকলেও ট্রেনের সুবিধা না থাকায় দুর্ভোগে ছিলেন যাত্রীরা। করোনার কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে গত বছরের ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্ত:নগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।


একাত্তর/টিএ

তীব্র স্রোতের কারণে ১৩ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর) মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর