কাফনের কাপড়ে প্রতীক আনতে যাওয়ার পথে হামলার শিকার প্রার্থী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পরে প্রতীক আনতে যাওয়ার পথে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনকারীরা হামলা চালিয়েছে। এসময় ১০টি মোটরসাইকেল ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। 

স্বতন্ত্র  প্রার্থী মো. আলাউদ্দিন সরদার অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মো. নাগর হাওলাদারের সমর্থনকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। 

এর প্রতিবাদে তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন কাফনের কাপড় পরে প্রতীক আনতে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে তার সর্মথনকারীদের উপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনকারীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। 

আরও পড়ুন: বাগেরহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসময় এলোপাথাড়ি মারধরসহ ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে ১০ জন আহত হয়। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার সাংবাদিকদের জানান, এই হামলার বিষয়ে তিনি জানেন না। তিনি উল্টো আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ করেন।

বোরহানউদ্দিন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ যাওয়ার পর দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। 


একাত্তর/এসজে

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর