নাটোর পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

নির্বাচনী আচরণবিধি লংঘন করে নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন নাটোরের তিন সংসদ সদস্য। এমনকি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে হুমকিও দিয়েছেন একজন সংসদ সদস্য। 

তফসিল ঘোষণার পর, সংসদ সদস্যের এমন বক্তব্য আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখছেন জেলা প্রশাসক। এজন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা চান তিনি। সীমানা জটিলতায় স্থগিত হওয়া নাটোর পৌরসভার ভোট হবে ১৬ জানুয়ারী। নির্বাচনের আগে শনিবার রাতে জেলার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

সেখানে নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা এমপি রত্না আহমেদ নাটোর পৌরসভার আওয়ামী লীগ মেয়র প্রার্থী উমা চৌধুরী জলির পক্ষে ভোট দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। 

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস প্রশাসনকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছেন। এমপিরা বলছেন, দলীয় কার্যালয়ে ভোট চাওয়া ও সভা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। 

আর নির্বাচনী কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার পর এমপিদের নিজ এলাকায় থাকায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু এমপিরা তা মানছেন না। আর জেলা প্রশাসক শামীম আহমেদ জানালেন, নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা দরকার। এক্ষেত্রে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন। 

নাটোর পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ৩০টি কেন্দ্রে ভোট প্রদান করবেন পৌরসভার ৬৪ হাজার ২০৩ জন ভোটার।



একাত্তর/ এনএ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় দীর্ঘ প্রায় ২২ বছর পর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৭ জুলাই এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল...
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাসেদুল হক রাশেদের কর্মীকে গভীর রাতে টাকা বিতরণ কালে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা করা...
নোয়াখালী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৪৬ বছরের পুরোনো এ পৌরসভায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।   রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৩৪টি কেন্দ্রে শুরু হয়েছে...
সকাল থেকে শুরু হয় মাদারীপুরের শিবচরের ১৩টি ইউনিয়নের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করছেন।নির্বাচনে চেয়ারম্যান...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর