২২ বছর পর দেবিদ্বারে পৌর নির্বাচন, লড়বেন ১০৭ প্রার্থী

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় দীর্ঘ প্রায় ২২ বছর পর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৭ জুলাই এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। 

উপজেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, নির্বাচ‌নে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জনসহ মোট ১০৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেয়র পদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হলেন সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম শামীম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- সিপিবির কুমিল্লার সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান (বাশার), কুমিল্লা উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি মো. শাহজাহান মোল্লা, মো. শরিফুল ইসলাম সুমন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোসলেহ উদ্দিন ভুঁইয়া, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান সাংবাদিক আবুল খায়ের, মো. ছায়েদুর রহমান (সবুর), স্থানীয় আওয়ামী লীগ নেতা এমএ কাইয়ুম ভুঁইয়া, অ্যাড. মো. সাইফুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম চেয়ারম্যান, আওয়ামী লীগ কর্মী এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার এবং মো. ছিদ্দিকুর রহমান সরকার।             

এর আগে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফয়জুল ইসলাম। তবে তারা মনোনয়নপত্র জমা দেননি।  

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৬ জন। আর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছন ১৮ জন।

দেবিদ্বার উপজেলার নির্বাচন কার্যালয়ের সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন এসব তথ্য জানিয়ে বলেছেন, সোমবার ম‌নোনয়ন বাছাই করা হবে। 

আরও পড়ুন: তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২২ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ

অনুষ্ঠিত হবে। দেবিদ্বার পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ এবং নারী ২২ হাজার ৮৯ জন।


একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর