লাবিবা-লামিশার অস্ত্রোপচার আজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭ এএম

নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯ সালের ১৫ এপ্রিল কৈমারী ইউনিয়নের যদুনাথপুর পাড়ার লাল মিয়া মনিশা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো দুই শিশু লামিশা ও লাবিবা। সন্তান নিয়ে যেখানে আনন্দে দিন কাটানোর কথা সেখানে মা-বাবার চোখে মুখে হতাশার ছাপ। শুরু হয় দুই শিশুকে নিয়ে মা-বাবার নিয়ে হাসপাতালে ছোটাছুটি। অবশেষে  প্রায় ২ বছর পর আলোচিত জোড়া শিশু লাবিবা ও লামিশার অপারেশন করা হবে সোমবার (১৩ ডিসেম্বর)। দশ থেকে এগারো ঘণ্টা লাগতে পারে এই অপারেশনে।

ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত ৩৫ চিকিৎসকের একটি দল এ অপারেশনে অংশ নেবেন। 

রোববার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে জোড়া শিশুর অস্ত্রোপচার বিষয়ে জানানো হয়।

এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সকাল ৮ টায় অপারেশন শুরু হবে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ অপারেশনের সকল খরচ বহন করবেন বলে জানান ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আশরাফুল হক কাজল।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, জন্মের পর থেকে বাচ্চাদের নিয়ে ওদের বাবা-মা মেডিকেলে মেডিকেলে ঘুরছে। এবার যেন ভাল ভাবে ফিরে আসে এই প্রত্যাশা এবং সফল অপারেশনের স্বপ্ন দেখছেন সবাই।

অস্ত্রোপচার শেষে বিকেল চারটায় ঢাকা মেডিকেলের কনফারেন্স রুমে দুই শিশুর পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকদল।


একাত্তর/এআর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের সহায়-সম্বলহীন পঙ্গু আব্দুল হামিদের স্ত্রী বাঁচেনা খাতুন (৫০) জমিজমা বিক্রি করে ২০০২ সালের ২৫ মার্চ মেহেরপুরের গাংনী উপজেলার রাজা ক্লিনিকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর