কুয়েট শিক্ষক সেলিমের লাশ উত্তোলন বুধবার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল আটটায় উত্তোলন করা হবে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত কমিটির সম্মতি ও আদালতের অনুমতি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও ১০ দিন সময় নিয়েছে।

গত ৩০ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হলে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।

এদিকে শিক্ষকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তার আশংকা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মামলা করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার। এই দোদুল্যমানতায় এখনও কোনো মামলা হয়নি।

সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন: অব্যবস্থাপনা যান্ত্রিক দুর্বলতায় সেই প্লাস্টিক কারখানায় আগুন

প্রসঙ্গত, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তার মনোনীত ছাত্রকে সম্প্রতি লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার নিযুক্ত করার জন্য হলের প্রভোস্ট ড. সেলিমকে চাপ প্রয়োগ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ৩০ নভেম্বর সেজান ৪০-৪২ জন নেতাকর্মীকে নিয়ে আবারও ড. সেলিমকে চাপ প্রয়োগ এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই চাপ সহ্য করতে না পেরে বাসায় গিয়ে হার্ট অ্যাটাকে ড. সেলিমের মৃত্যু হয় বলে তার পরিবার অভিযোগ করে।


একাত্তর/টিএ

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঋণনির্ভরতা থেকে সরে এসে চীনের সঙ্গে বাংলাদেশ আগামীতে যৌথ বিনিয়োগে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর