বাল্কহেড ডুবির একমাস পর বাবুর্চির মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ বাবুর্চির লাশ এক মাস দুইদিন পর উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুবে যাওয়া বাল্কহেডের কয়লা অপসারণ শেষে ডুবুরিরা লাশটি ভিতরে দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হলে উপপরিদর্শক বিশ্বজিৎ ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও বাল্কহেড উত্তোলনকারী ঠিকাদার মো. নান্নামুন্না জানান, গত ১৫ নভেম্বর রাতে হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাঙ্করেজ এলাকায় একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় সাড়ে ছয়শ' মে. টন কয়লা নিয়ে ঘটনাস্থলে ডুবে যায় বাল্কহেডটি। দুর্ঘটনাকালে ওই বাল্কহেডের দুইজন স্টাফ উদ্ধার হলেও নিখোঁজ থাকেন পাঁচজন। এরপর অভিযানে তিনজনের লাশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রাজধানীতে বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির অবৈধ কারখানার সন্ধান

তারপর আরও দুইজন নিখোঁজ থাকা অবস্থাতেই অভিযান বন্ধ করে দেয়া হয়। এরপর দুর্ঘটনা কবলিত ওই বাল্কহেডের কয়লা অপসারণ শুরু করে মালিকপক্ষ। 

গত ১২ ডিসেম্বর বাল্কহেডের কয়লা অপসারণ শেষ হয়। কয়লা উত্তোলন শেষে শুক্রবার বাল্কহেডটি উপরে তোলার কাজ করছিলো মালিক পক্ষের লোকজন। ডুবুরীরা বাল্কহেডটি উত্তোলনের কাজের জন্য ভিতরে ঢুকলে বাল্কহেডের রান্নার রুমে লাশটি দেখতে পান তারা।

তবে ওই বাল্কহেডের আরও একজন স্টাফ এখনও নিখোঁজ রয়েছেন।


একাত্তর/এসজে

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর