যমুনা সারকারখানায় সিবিএ নেতার ওপর হামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৫:২০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সারকারখানা (জেএফসিএল) শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারাকান্দি সংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তারা গাজিপুরের মাওনা এলাকার বাসিন্দা। যমুনা সারকারখানায় চাকুরির সুবাধে ২০০১ সাল থেকে তারা তারাকান্দিতে  স্বপরিবারে বসবাস করেন। নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার সকালে তার স্বামী তোফাজ্জল কান্দারপাড়া বাসস্ট্যান্ডে টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।

তোফাজ্জল হোসেনের সহকর্মী মহি উদ্দিন জানান, করোনার কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে বাড়িতে যেতে পারছিলেন না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তাকে জোরপূর্বক বাজারের ভেতর নিতে চায়। একপর্যায়ে ধ্বস্তাধস্তি শুরু হলে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে জেএফসিএল হাসপাতালে অবস্থার অবনতি হলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করেন, সিবিএ'র সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: শিক্ষা ও চাকরির দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

অভিযোগ অস্বীকার করে সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি জানিই না।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, বিষয়টি মৌখিকভাবে জানলেও এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস  

সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
নেত্রকোণায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
নুরাল পাগলের দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর