সমুদ্রসৈকতে জনসমুদ্র, উৎসবে উধাও স্বাস্থ্যবিধি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৪৮ পিএম

বিজয়ের ছুটিতে লাখ লাখ পর্যটক এখন সৈকতের জেলা কক্সবাজারে অবস্থান করছেন। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়েছে বিজয় দিবসের অতিরিক্ত ছুটি।

শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও শেষ। তাই এই সুযোগে দলে দরে কক্সবাজার সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। তির ধরনের ঠাই নেই সৈকতের শহরটিতে।

তবে শহরবাসীর অভিযোগ, এতো সতর্কতার পরেও বেশিরভাগ দর্শনার্থী করোনার স্বাস্থ্যবিধি মানছেন না। এনিয়ে কোন ধরনের নির্দেশনাও মানতে নারাজ তারা।

অবকাশে আসা লাখো পর্যটকের ভিড়ের মাঝেও লাল-সবুজ পতাকা। ঢাকা থেকে আসা কয়েকজন হাতে থাকা দেশের নিশান অন্যদের মনে জাগিয়েছে শিহরণ।

তাছাড়া নীল জলের বুকে উড়ছে প্রিয় মৃত্তিকার চিহ্ন। সৈকতে শত শত পতাকাবাহী মানুষের আনাগোনা বলে দেয় দেশজুড়ে চলছে বিজয়ের সুবর্ণজয়ন্তীর উৎসব।

সৈকত ঝুড়ে সৈকত জুড়ে আনন্দ, উচ্ছ্বাস আর হৈ হুল্লোড়বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের যে দিকেই তাকানো যায় সব দিকেই গিজগিজ করছে মানুষ।

আর জেলার প্রধান সড়কগুলো দাঁড়িয়ে আছে শতাধিক দূরপাল্লার বাস। ছোটাছুটি করছে ছোট ছোট যানবাহন থেকে শুরু করে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি।

হোটেল ব্যবসায়ীরা বলছেন, সব রুম বিক্রি হয়ে গেছে, আরো অনেকেই রুম চাইছেন। হাজারো পর্যটক হোটেল কক্ষ না পেয়ে বাসে কিংবা রাস্তাঘাটে ঘোরাফেরা করে সময় পার করছেন।

সকাল বিকালে লাখো পর্যটক সৈকতে নেমে লোনাজলে শরীর ভেজাচ্ছেন। কেউবা শহর ও শহরের বাইরে বিনোদনকেন্দ্রে ছোটাছুটিতে ব্যস্ত।

আর এই ফাঁকে যথারীতি উধাও হয়ে গেছে করোন মহামারীর সব স্বাস্থ্যবিধি। সৈকতে এমন ভিড়ে কারো মুখেই মাস্ক নেই। তদারক করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বেশিরভাগ পর্যটক হোটেল মাস্ক রেখে সৈকতে ছুটে আসেন। জেলা প্রশাসন বলছে, পর্যটকদের নিরাপত্তার পাশপাশি স্বাস্থ্যবিধি মানাতেও কাজ করছেন তারা।



একাত্তর/আরবিএস 

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবনে গোলাম রব্বানী টিপু (৫৫) নামে এক সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে।
কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে নতুন একটি সমুদ্রসৈকত। নাম ‘বোরি বিচ’। এই সৈকত কক্সবাজার ভ্রমণে যাওয়া পর্যটকদের জন্য নিষিদ্ধ। যেতে পারবেন না স্থানীয় বাসিন্দারাও।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর