চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৬ এএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ এ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১০ কেজি। 

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তবে পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় তারা।

এরআগে গত ২৩ নভেম্বর দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান বিজি-১৪৮ থেকে ৩৫টি স্বর্ণের বার ও বেশ কিছু স্বর্ণালংকারসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। 

একাত্তর/এসজে
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর