অভিযানে ১২৫ চোরাই মোবাইলফোন উদ্ধারসহ আটক দুই

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৫:২৫ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১২৫ টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আব্দুল হান্নান ও সোহেল রানা নামের দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, আদমদীঘির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠুর বাড়ীর আলমারির ড্রয়ার ভেঙ্গে গত ৩ ডিসেম্বর নগদ ৭২ হাজার টাকা ও একটি মোবাইল চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন: সন্তানকে স্বীকার করছে না বাবা, পাশে দাঁড়ালো পুলিশ

এঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত করে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টার অভিযান চালিয়ে চুরি যাওয়া ওই মোবাইলসহ ১২৫ টি চোরাই মোবাইল উদ্ধার করে।

সান্দিড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক হান্নান ও নওগাঁর রানীনগরের বালুভরা গ্রামের জাহাঙ্গীরের ছেলে সোহেল রানাকে (২৬) গ্রেপ্তার করা হয়।

উপপরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, চোরাই মোবাইলফোন উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/টিএ

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর