শ্লীলতাহানির অভিযোগে সরিষাবাড়ীতে ঝাড়ু মিছিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৮:৩০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন কবীরের (ঘোড়া) নারী কর্মীরা ভোট চাইতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আওনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের পক্ষে ঘোড়া প্রতীকে ভোট চাইতে ২০-২৫ জন নারী কর্মী তরণিআটা গ্রামে যান। এ সময় তারা নৌকা প্রতীকের সমর্থকদের হামলার শিকার হন। হামলাকারীরা তাদের পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং মারধরসহ শ্লীলতাহানি করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেলে নৌকার প্রার্থীর বিরুদ্ধে পঞ্চাশী এলাকার প্রধান সড়কে ঝাড়ু মিছিল বের করে।

ঘোড়া প্রতীকের নারী কর্মী ইতি বেগম বলেন, আমরা ভোট চাইতে গেলে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা কয়েকজনের পরনের কাপড় ছিঁড়ে ফেলে ও ওড়না ছিনিয়ে নেয়। এছাড়া তার এক বছর বয়সী শিশুকে কোল থেকে ছিনিয়ে হত্যার চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন।

সেলিনা বেগম অভিযোগ করেন, প্রথমে ভোট চাইতে বাধা দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজনকে মারধর করে ঘোড়া প্রতীকের পোস্টারগুলো ছিনিয়ে নিয়ে যায়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির জানান, নৌকা প্রতীকের প্রার্থী বেল্লাল হোসেন শুরু থেকেই তার প্রচারণায় বাধা ও হুমকি দিয়ে আসছে। কর্মী-সমর্থকদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। নির্বাচনী কার্যালয় দখল করে নিয়েছে এবং পোস্টার পুড়িয়ে ফেলছে।

আরও পড়ুন: সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী বেল্লাল হোসেন বলেন, হুমায়ুন কবির দলের বিদ্রোহী প্রার্থী। কয়েকদিন আগে তিনি নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে ফের নিজের প্রচারণা চালাচ্ছেন।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল লতিফ জানান, মারধর ও নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস 

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর