মোংলায় ৪০ গির্জায় বড়দিনের প্রার্থনা, নিরাপত্তা নিয়ে অসন্তোষ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ পিএম

সারাদেশে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'বড়দিন'। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকেই মোংলার বিভিন্ন এলাকার অন্তত ৪০টি গির্জায় শুরু হয় প্রার্থনা। তবে গির্জাগুলোর নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।    

শুক্রবার (২৪ ডিসেম্বর) গির্জাগুলোতে আনুষ্ঠানিকভাবে রাত ১২টায় প্রার্থনা শুরু হলেও প্রচন্ড শীতের কারণে এবার প্রার্থনার সময় এগিয়ে আনা হয়েছে।

মোংলার সেন্ট পলস্ ধর্মপল্লির আয়োজনে পৌর শহরের শেলাবুনিয়ার প্রধান ও কেন্দ্রীয় সাধুপল কাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা শুরু হয় রাত ১১টায়। গির্জায় ঘন্টা/ঘন্টি বাজানোর মধ্যদিয়ে প্রার্থনার আনুষ্ঠানিকতার শুরু হয়। প্রার্থনা অনুষ্ঠানের শুরুতে গির্জার পালক ফাদার দানিয়েল মন্ডল সবাইকে নিয়ে একসাথে যিশু খ্রিষ্টকে স্মরণ করেন। এ সময় মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া প্রয়াত ও অসুস্থদের জন্যেও বিশেষ প্রার্থনা করেন সকলে মিলে। প্রার্থনা শেষে গির্জার সামনের গোসালা উম্মুক্ত করে সেখানে যিশু খ্রিষ্টকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।

image


এ বছর শেলাবুনিয়ার প্রধান এই কাথলিক গিজার্সহ মোট ৪০টি গির্জায় অনুষ্ঠিত হয় বড়দিনের এ প্রার্থনা। শেলাবুনিয়া, মাছমারা, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্টান অধ্যুষিত অন্যান্য এলাকাগুলোতেও নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। শনিবার সকালেও গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয়েছে বড়দিনের প্রার্থনা।

এদিকে বড়দিন উপলক্ষে বিগত বছরগুলোতে গির্জা ও খ্রিষ্টান পল্লিগুলোতে পুলিশের কঠোর নজরদারিসহ বিশেষ টহল ব্যবস্থা থাকলেও এবার তার কিছুই ছিলো না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। 

শেলাবুনিয়া এলাকার হিউবাট সরকার বলেন, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আমাদের গির্জার মুল গেইট থেকে মাত্র কয়েক গজ দূরে রাস্তার উপরে মদ খেয়ে মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন মাতলামি করছিল। রাস্তা আটকিয়ে তারা সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করায় সেখান থেকে ভ্যানে ও পায়ে হেটে গীর্জায় আসতে লোকজনকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। আর যারা মদ খেয়ে মাতলামি করেছে তারা খ্রিষ্ট ধর্মের নয়। যদি বড়দিন উপলক্ষে এখানে টহল পুলিশ থাকতো তাহলে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। এর আগে তো পুলিশ দেখেছি, এবার কি হলো বুঝতে পারছিনা।

image


শেলাবুনিয়ার কাথলিক গির্জায় প্রার্থনায় আসা পলাশ মন্ডল ও শাওন হালদার বলেন, রাত সাড়ে ১১টার একটু আগে দেখেছি এখানে একজন না দুইজন পুলিশ এসেছেন। একজনই হবে, কারণ পুলিশের পোশাকে একজনকেই দেখেছি। যাকে দেখেছি তার হাতে লাঠি ও অস্ত্র কিছুই দেখতে পায়নি। এখানে ডিউটিতে এসেছে নাকি অন্য কাজে তা বোঝা মুশকিল।

এছাড়া মাছমারা ও মালগাজী গির্জা এলাকাসহ আশপাশের কোথাও পুলিশের ডিউটি কিংবা টহল না থাকার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ওই এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনেরা।

আরও পড়ুন: বড়দিন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

এদিকে শুভ বড়দিন উপলক্ষে খ্রীষ্ট সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আলহাজ্ব বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান ও উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার।


একাত্তর/আরবিএস  

রাজশাহীতে বড়দিন উদযাপন শুরু আগেই একটি গীর্জায় সবার অগোচরে লাল কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে একটি কোরআন শরীফ রেখে আসা হয়। বিষয়টি গীর্জা কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই কোরআন শরীফ...
দেশজুড়ে নানা আনুষ্ঠানিকতা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে ফিলিস্তিনের...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর