বড়দিন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:১২ পিএম

খ্রিষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। 

তবে শনিবার (২৫ ডিসেম্বর) হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার কার্যক্রম চালু রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বন্দর দিয়ে দুই দেশের মাঝে সকল বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার বন্ধ ছিল বন্দরের কার্যক্রম। আবার রোববার সকাল থেকে এ বন্দর দিয়ে দুই দেশের মধ্য আমদানি-রফতানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন: ওমিক্রনের ধাক্কায় চার হাজার ফ্লাইট বাতিল

হিলি স্থল বন্দর ভারত ও বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে হিলি স্থল বন্দর প্রতিষ্ঠা করে। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষের যাতায়াতের পাশপাশি পণ্য আমদানি-রফতানি হয়। ভারতের অন্তর্গত হিলি গ্রামের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত।


একাত্তর/আরবিএস  

দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 
কোরবানির ঈদকে ঘিরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, হিলিসহ দেশের মসলার বাজারে এখন ক্রেতাদের ভিড় বাড়ছে।এদিকে, খাতুনগঞ্জে জিরা, এলাচ ও লবঙ্গের দাম দেড় থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর