প্রচার শেষ, ৮৩৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন রোববার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ পিএম

আগামীকাল রোববার মানিকগঞ্জের দুই উপজেলায় ১৬টি  ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এর মধ্যে ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারন কাউন্সিলর পদে ২৬৫ এবং নারী কাউন্সিলর পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

৬৫টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন।

আর সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারন কাউন্সিলর পদে ২৮৩ জন এবং নারী কাউন্সিলর পদে ৯৭ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ৮৬টি ভোট কেন্দ্রে ভোট ভোটার ১লাখ ৪২ হাজার ৪ জন। এর মধ্যে ৭০ হাজার ৫৮৩ জন এবং ৭১ হাজার ৪২১ জন।  

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শনিবার ঘিওর ও সাটুরিয়া উপজেলা পরিষদ কার্যালয় থেকে স্ব স্ব উপজেলার প্রতিটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। আর ব্যালট পেপার পাঠানো হবে রোববার ভোরে। 

প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তাসহ সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ভোট নেয়ার দায়িত্ব পালন করবেন। এছাড়াও, আইন শৃঙ্খলা রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা বলয়ে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদসস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

পটুয়াখালীর কলাপাড়ার তিনটি ইউনিয়নে রোববার অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে চাকামইয়া ও টিয়াখালী ইউনিয়নে ইভিএম এবং নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোট নেয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

image


উপজেলা নির্বাচন অফিস থেকে বলা হয়েছে, চাকামইয়া ইউনিয়নে ১৪ হাজার ৫৮ ভোটার, টিয়াখালী ইউনিয়নে ১২ হাজার ৫০৫ ভোটার এবং নীলগঞ্জ ইউনিয়নে ২৩ হাজার ১৯০ জন ভোটার ২৭ টি কেন্দ্রে ১৬১ টি বুথে তাদের ভোট দেবেন।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৪ জন এবং সাধারণ সদস্য পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ছয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার টাঙ্গাইল সদর, ঘাটাইল ও ভুঞাপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দেলদুয়ার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহণের সব প্রস্ততি শেষ হয়েছে।

শনিবার দুপুরের পর থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়া হচ্ছে। 

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলার ২১টি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ চলছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট, সিল, প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ২৬ ডিসেম্বর জেলার উলিপুর উপজেলায় ১৩টি, রাজারহাট উপজেলায় ৭টি ও নাগেশ্বরী উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৪ জন, সাধারণ সদস্য পদে ৯শ ১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩শ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে ৩ উপজেলায় ২১টি ইউনিয়নে ২শ ১৯টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৬০ হাজার জন ভোটার তাদের ভোট দেবেন। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬টি ও পলাশবাড়ীর ২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব প্রস্ততি। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া, কাটাবাড়ী, রাজাহার,শাখাহার, শিবপুর, মহিমাগঞ্জ, রাখালবুরুজ,শালামারা, দরবস্ত, তালুককানুপুর, নাকাই, হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে। 

নির্বাচনে চেয়ারম্যান পদে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ৬শ’ ৫২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২শ’৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৬১ কেন্দ্রে  ৩ লাখ ৬০ হাজার ৮৩৯ জন ভোটার তাদের ভোট দেবেন।  

এছাড়াও পলাশবাড়ী উপজেলার ২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারন সদস্য পদে ১শ’ ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দিতা করছেন। এতে ২২টি কেন্দ্রে ৪৭ হাজার ৪শ’ ৬১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

চতুর্থ ধাপে রোববার রাঙ্গামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি সদর উপজেলার ছয়টি এবং নানিয়ারচর উপজেলার চারটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বচনী কর্মকর্তারা ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন।

নির্বাচন অফিস বলছে, চতুর্থ ধাপে জেলার দুই উপজেলার মোট ১০টি ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ছড়াছড়ি। রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমা নাজনীন ও নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভুপতি রঞ্জন চাকমা বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দুই উপজেলার মোট ১০টি ইউপিতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতোমধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা ও কর্মচারীরা ভোট কেন্দ্রে পৌছে গেছেন। নির্বাচনে কঠোর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে ঝিনাইদহের সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে ভোটের সব ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে। 

image


সদর উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম শাহিন জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তারা আশা করেন, আগামীকালের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হবে। 

এবারের নির্বাচনে ১৫ টি ইউনিয়নের ১৪৮টি ভোট কেন্দ্রে তিন হাজার ৭৪৮ জন পুলিশ সদস্য, আনসার সদস্য ২হাজার ৫১৬ জন, ৪ প্লাটুন বিজিবি, ৩০ টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ২প্লাটুন র‌্যাবের সদস্যরা টহল দিবেন।  

এ উপজেলার নির্বাচনে ৭২ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১৪৮টি ভোট কেন্দ্রে ২লাখ ৫৩ হাজার নারী-পুরুষ তাদের ভোগ দেবেন।  

চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ১০টি ইউনিয়ন ও আখাউড়ার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার। দুই উপজেলার ১৫ ইউনিয়নের ১৫২ টি ভোট কেন্দ্র রয়েছে।

এর মধ্যে আখাউড়ায় ভোট কেন্দ্রের সংখ্য ৪৭টি ও বিজয়নগরে ভোট কেন্দ্রের সংখ্যা ১০৫টি। সকাল ৮টা থেকে ১৫টি ইউনিয়নের ২ লাখ ৭১ হাজার ৭০২ জন ভোটার তাদের ভোট দেবেন। 

বিজয়নগরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৬৪ জন ও আখাউড়ায় মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৮৩৮ জন। নির্বাচনে দুই উপজেলার ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ৫০৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। 

image




একাত্তর/ এনএ

শেষ সময়ের প্রচারে ব্যস্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নগরবাসীর চাওয়া যানজট ও জলাবদ্ধতা মুক্ত একটি...
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার) ট্রাক প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর