শেষ সময়ের প্রচারে ব্যস্ত ময়মনসিংহের প্রার্থীরা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:৪৫ পিএম

শেষ সময়ের প্রচারে ব্যস্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে নগরবাসীর চাওয়া যানজট ও জলাবদ্ধতা মুক্ত একটি নগরী।

দ্বিতীয় বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে ময়মনসিংহে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২২২ জন।

প্রচারের জন্য হাতে আছে আর একদিন। তার আগে ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটারের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

যানজট, জলাবদ্ধ, দখল দূষণ জলাবদ্ধতা প্রায় সব রকম সমস্যায় জর্জরিত ময়মনসিংহের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা খুঁজছেন, একজন যোগ্য প্রার্থী।

মেয়র প্রার্থীরা বলছেন, অসমাপ্ত যেসব প্রকল্প আছে সেগুলো বাস্তবায়ন করা গেলে ময়মনসিংহের বিদ্যমান অনেক সমস্যারই সমাধান সম্ভব।

ঘড়ি মার্কার মেয়র প্রার্থী ইকরামুল কবির টিটু বলেন, যেসব কাজ অসমাপ্ত রয়েছে তা আমি শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো। ময়মনসিংহকে আমি সমৃদ্ধ ময়মনসিংহ করতে চাই।

হাতি মার্কার সাদিকুল হক খান মিল্কী টজু বলছেন, তার পরিকল্পনা সব কিছু পরিকল্পিতভাবে করা।

জয়-পরাজয় যাই হোক জনগণের প্রত্যাশা পূরণে, সকল প্রার্থীই নগরবাসীর সামনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের প্রচারণা বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ইতোমধ্যে নির্বাচন অফিস ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।

বুধবার বিকাল থেকে সার্কিট হাউসসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে ভোটারদের অবহিত করছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

নগরীতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। ভোটাররা ইভিএমে ১২৮ কেন্দ্রে ভোট দেবেন।

মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন।

নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে ৩২ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একাত্তর/আরএ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর