বরিশালে দগ্ধদের চিকিৎসা শুরু করলেন ঢাকার চিকিৎসকরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম

দক্ষিণাঞ্চলের সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ ৩৫ জন বর্তমানে ভর্তি আছেন বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। 

তাদের চিকিৎসা দিতে ঢাকা থেকে আসা মেডিক্যাল টিমের সদস্যরা এরিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তারা জানিয়েছেন, আইসিইউ’র দুজনসহ সবাই এখন শঙ্কামুক্ত। 

অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিক্যালে ভর্তি হন দগ্ধ ৮১ জন রোগী। 

এদের মধ্যে ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। আর বর্তমানে ভর্তি আছেন ৩৫ জন, যাদের দুজন চিকিৎসাধীন আছেন আইসিইউতে। 

শনিবার সকালে বরিশাল মেডিক্যালে পৌঁছেই কাজ শুরু করেন ঢাকা থেকে আসা চিকিৎসকরা। সকাল ১০টার পর তারা হাসপাতালের চক্ষু ইউনিটে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা শুরু করেন।

চিকিৎসক প্রতিনিধি দলের একজন ডা. মাসুরুর রহমান জানিয়েছেন, রোগীদের বর্তমান অবস্থা দেখে, সবাই মিলে পরবর্তী চিকিৎসা কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

হাসপাতালের পরিচালক এ এইচ এস সাইফুল ইসলাম জানান, ভর্তি রোগীদের সবারই শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। আইসিইউতে থাকা দুজনও শঙ্কামুক্ত জানান তিনি। 

তিনি আশ্বস্ত করেন, যদি প্রয়োজন হয় তাহলে যে কাউকে ঢাকায় পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। দগ্ধদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা করা হয়েছে। 

এদিকে, অগ্নিদগ্ধদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোগীদের সব ধরণের চিকিৎসার চিকিৎসার আশ্বাস দেন তারা। 

হাসপাতালে ভর্তি অনেকেই বলছেন, নিজে বেঁচে ফিরলেও, স্বজনদের খোঁজ এখনো মেলেনি। দ্রুত তাদের সন্ধ্যানের আবেদন জানিয়েছেন তারা। 

একাত্তর/ এনএ
এলাকার মানুষের অভিযোগ, অভিযানের সঙ্গে যুক্তদের কেউ কেউ গোপনে জানিয়ে দেন কোথায় অভিযান চলবে। যে কারণে মাছ ধরা পুরোপুরি বন্ধ হয় না। 
ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ নামে একটি লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। এসময় চালক কৌশলে লঞ্চটি একটি চরে ভেড়ালে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রী। তাদের একটি চরে নামিয়ে দেওয়া হয়। ওই আগুনে...
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর