অভিযান-১০ লঞ্চের মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:২১ পিএম

এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে যাত্রীদের মৃত্যুর ঘটনায় লঞ্চটির মালিক মো. হাম জালাল শেখকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এতে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে বরগুনার  সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আইনজীবী নাজমুল ইসলাম নাসির বাদি হয়ে  বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। পরে সকাল ১১টায় আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণে আদেশ দেন। 

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি সুস্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদি সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দিয়েছেন। 

মামলার বাদি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপির চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে আমি নিশ্চিত হয়েছি মামলার আসামিদের গাফিলতি ছিল। এ ঘটনায় মালিকসহ সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করেছি। এ কারণেই ন্যায় বিচারের স্বার্থে স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছি। 

আরও পড়ুন: কক্সবাজারে সেই পর্যটককে ধর্ষণে গ্রেপ্তার পাঁচ

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। এদের মধ্যে ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি  ২৩টি মরদেহ বেওয়ারিশ হিসেবে বরগুনা সদর উপজেলার পোটকাখালী এলাকার সরকারি গণকবরে শনিবার (২৫ ডিসেম্বর) দাফন করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় এখনও বরগুনা অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের খোঁজে আত্মীয়-স্বজনরা দুর্ঘটনায়স্থল এবং জেলার বিভিন্ন এলাকায় সন্ধান চালাচ্ছেন।

লঞ্চ দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা সকাল ১১টা থেকে বরগুনা তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কমিটির কর্মকর্তারা লঞ্চে অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া যাত্রীদের সাথে কথা বলবেন।


একাত্তর/এসি

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর