নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৩৫ পিএম

নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চে আগুন: নিহতের পরিবারে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

কাচঁপুর  হাইওয়ে পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ সাজ্জাদ খান জানান, বিকেলে ব্রাক্ষনবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ব্রাক্ষনবাড়িয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয় ও আহত হয় ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।


একাত্তর/টিএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর