‘লঞ্চটি দ্রুত তীরে নিলে অনেক প্রাণহানি এড়ানো যেতো’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ পিএম

সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিলো না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে আগুন লাগার পর দ্রুত লঞ্চটিতে পাড়ে আনা গেলে প্রাণহানির সংখ্যা আরো কমানো যেতো বলেও মত দিয়েছে সংস্থাটি।

এদিকে তৃতীয় দিনের অভিযানে কোনো মরদেহ উদ্ধার হয়নি। এখন পর্যন্ত নিখোঁজ ৫১ জনের তালিকা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। যদিও পুলিশ ৪১ জনের নাম সংগ্রহ করতে পেরেছে। 

সুগন্ধা নদীর পাড় যেন ভারী হয়ে আছে স্বজনহারাদের আহাজারিতে। রোববারও (২৬ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের সদস্যরা চালিয়েছেন উদ্ধার অভিযান। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, সুগন্ধা নদীতে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত আছে। নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি।

আর, বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, এখন পর্যন্ত নিখোঁজ ২৫ জনের তালিকা করা হয়েছে।

এদিকে, রোববার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুড়ে যাওয়া লঞ্চটি দেখতে আসেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেইনেন্স বিভাগের পরিচালক লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, অভিযান-১০ লঞ্চে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলো না। যদি থাকতো তাহলে এতো হতাহত হতো না। 

তিনি আরো বলেন, লঞ্চের চালক বা স্টাফরা দ্রুত লঞ্চটি তীরে ভিড়াতে পারলে বহুযাত্রী নেমে যাবার সুযোগ পেতো। কিন্তু সে কাজটিও লঞ্চের চালক ও স্টাফরা করেনি।

কর্নেল জিল্লুর জানান, নদীর পানি ব্যবহার করেই পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করা যেতো, সেটিও করেনি লঞ্চের চালক ও কর্মীরা। 

এখন পর্যন্ত নিখোঁজ ৫১ জনের তালিকা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। যদিও পুলিশ বলছে তারা ৪১ জনের নাম সংগ্রহ করতে পেরেছেন।

আর, স্বজনের খোজেঁ নদী পাড়ে যারা এসেছেন তারা বলছেন, দাফনের আগে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান তারা।

স্মরণকালের ভয়াবহ এ লঞ্চ দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। 

একাত্তর/এআর

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে।
চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দু'টি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর