সাবধান! গুড় তৈরিতে মেশানো হচ্ছে চিনি ও চুন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:৫৮ পিএম

মানিকগঞ্জে খেজুরের গুড় তৈরির সময় ভেজাল দিচ্ছে এক শ্রেণির অসৎ কারিগর এরই মধ্যে তাদের তিনজনকে হাতে নাতে ধরে জরিমানা করেছে প্রশাসন

চিকিৎসকরা বলছেন, ভেজাল হিসাবে যেসব উপাদান দেয়া হচ্ছে তা খেলে লিভার ক্যান্সারের মতো ভয়াবহ মারাত্মক জটিল রোগ দেখা দেয়ার ভয় রয়েছে

মানিকগঞ্জের সাদা গুড়ের খ্যাতি শুধু দেশেই নয়, ব্রিটেনের রানীর মনও জয় করেছে। ‘হাজারি গুড়’ হিসাবে খ্যাত এই পণ্যটির সাথে তাই মিশে আছে ইতিহাস ও ঐতিহ্য।

এ গুড়ের সুনাম রয়েছে এশিয়া থেকে ইউরোপ মহাদেশে। শুধু তাই নয় গুড় তৈরি নিয়ে রয়েছে নানা রূপকথা। যা এখনও সেখানকার মানুষের মুখে মুখে ঘুরে।

অন্য গুড়ের তুলনায় হাজারি গুড়ের দাম বেশি। স্বাদও অন্য কোনো গুড়ের সঙ্গে তুলনা করা যায় না। বর্তমানে প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হয় ১৪৫০-১৫০০ টাকায়।

আর এই সুযোগটিই নিতে চাইছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। হাজারির সিল ব্যবহার করে নকল গুড় তৈরি করে বাজারে ছাড়ছেন তারা।

এক মন খেজুরের রসের সাথে দেয়া হচ্ছে এক মন চিনি চুন এরপর জাল দিয়ে সেখান থেকেই তৈরি হচ্ছে দুই মন সাদা গুড়। যার সঙ্গে হাজারি গুড়ের কোন সম্পর্ক নেই।

এসব ব্যবসায়ীরা বলছেন, শুধু খেজুর রস দিয়ে এক কেজি গুড় তৈরি করতে খরচ হয় ৩০০ থেকে ৪০০ টাকা তাই খরচ কমাতেই তারা চিনি চুনের সমন্বয়ে গুড় তৈরি করেন

অথচ চিকিৎসকরা জানান, চুন আর চিনি মেশানো গুড় মানুষের পেটে গেলে লিভার ক্যান্সারের মতো ভয়াবহ মারাত্মক জটিল রোগ হতে পারে

তাই ভেজাল গুড় ব্যবসায়ীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হরিরামপুর উপজেলার বাসিন্দারা।

মানিকগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তিন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।

হরিরামপুরের ঝিটকা, ঠাকুরপাড়া, মাজমপাড়া, ইন্তাজগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় শতাধিক ব্যবসায়ী ভেজাল গুড় তৈরির সাথে জড়িত বলে জানান এই কর্মকর্তা


একাত্তর/টিএ

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর