ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ উদ্ধার, আটক চার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ পিএম

ব্লেন্ডার এবং আয়রন মেশিনের ভেতরে করে দুবাই থেকে নিয়ে আসা সোয়া ১১ কেজি স্বর্ণ জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৭ ডিসেম্বর) এ ঘটনায় দুবাই থেকে আসা চার যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা।

আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ। তাদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজের উপ-কমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে ওই চার যাত্রী সিলেট আসেন। তার আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে খবর ছিলো- ওই ফ্লাইটের যাত্রীদের কেউ স্বর্ণের বড় একটি চোরাচালান নিয়ে আসছেন।

যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি নজরে রাখেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওই ৪ জনকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেহ ও লাগেজ তল্লাশি করা হয়। এসময় একটি ব্লেন্ডার ও আয়রন মেশিনের ভেতর গলিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর দাম প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন: ঘুড়ি দিয়ে নৌকা চালিয়ে আটলান্টিক পাড়ি!

আল আমিন আরও জানান, কাটার মেশিন দিয়ে আয়রন ও ব্লেন্ডার মেশিন কেটে স্বর্ণগুলো বের করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসএ 

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর