নাতির কোলে উঠে ভোট দি‌লেন দাদি!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:৩৩ এএম

মা‌লেছা বেগমের বয়স ১১০ বছর। স্বামী জ‌বেদ আলী। বা‌ড়ি মধ‌্য লংগরপাড়া। শীত উপেক্ষা ক‌রে এই বয়‌সে নাতি দুলাল মিয়ার কো‌লে উ‌ঠে ভোট দি‌লেন তি‌নি।

বুধবার (৫ জানুয়া‌রি) সকাল ১১টায় পঞ্চম ধা‌পে শেরপুরে অনু‌ষ্ঠিত শ্রীবরদী উপ‌জেলার খ‌ড়িয়াকা‌জিরচরের ভাটিলংগরপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে ভোট দি‌তে পে‌রে তি‌নি ভীষণ আনন্দিত।

মা‌লেছা বেগম ব‌লেন, কয়বার ইলেকশন হইছে ভোট দিবার পাই নাই গো বাবা। এবার হুন‌ছি সবাই ভোট দিবার যাবার পাবো। ‌কিন্তু আমি হাটবার (হাঁট‌তে) পাই না। আমার ভোট দিবার মেলা ম‌নে চাইছিল। প‌রে আমার নাতির কো‌লে উঠে আমি ভোট দিবার পাইছি। আমার ম‌তো মেলা বয়স্ক মানুষও ভোট দিবার আইছে।

কি মার্কায় ভোট দি‌য়ে‌ছেন হা‌সির ছ‌লে এমন প্রশ্ন কর‌লে তি‌নি মুচ‌কি হা‌সি দি‌য়ে ব‌লেন, বাবা এডা কমু না তো। আমার পছ‌ন্দের মার্কাতে ভোট দি‌য়ে‌ছি। ভোট দি‌তে কোন সমস‌্যা হয় নাই।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের ওপর সহকারি শিক্ষকের হামলা

নাতি দুলাল মিয়া ব‌লেন, আমার দাদি ভোট কে‌ন্দ্রে আসার জন‌্য আমাকে সকা‌লে ব‌লে। প‌রে আমি বা‌ড়ি থে‌কে গাড়িতে ক‌রে দাদী‌কে ভোট কে‌ন্দ্রে নি‌য়ে আসি। ভোট কে‌ন্দ্রের ভেত‌রেও আমার কোলে উঠেই ভোট দেন দাদি। সুন্দরভা‌বে ভোট দি‌তে পে‌রে আমি আর দাদি দুজনই খুব খু‌শি।

উল্লেখ্য, পঞ্চম ধা‌পে শেরপুরের শ্রীবরদীর খ‌ড়িয়াকা‌জিরচর ইউ‌পি‌তে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। এই ইউপি‌তে মোট ভোটার সংখ‌্যা ১৯হাজার ৮শ ৪২‌জন। তারা সকাল আটটা থে‌কে বিকাল চারটা পর্যন্ত তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন।


একাত্তর/টিএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর