খাগড়াছড়িতে বাস চাপায় আরেক বাসের চালকের মৃত্যু, ভাঙচুর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

খাগড়াছড়িতে বাসের চাপায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষুব্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে কাউন্টারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এতে শহরে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, বুধবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে গাড়ি পাস কাটানোকে কেন্দ্র করে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও শ্রমিকবাহি একটি চাঁদের গাড়ীর চালকের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে উভয় মারামারিতে লিপ্ত হয়।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, পুলিশ সদস্যের স্ত্রী গ্রেপ্তার

এসময় বাসটির চালক টেনে চলে আসার সময় বাসের চাপায় চাঁদের গাড়ির চালক আইয়ুব আলী(২৪) ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনার পরপরি বিক্ষুব্ধ লোকজন খাগড়াছড়ি শহরের শান্তি কাউন্টারসহ কয়েকটি বাসের গ্লাস ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। 

এদিকে ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহন নেতাদের সাথে বসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


একাত্তর/টিএ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর