গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য চার গ্রাম, ফিরতে অভয় দিচ্ছে পুলিশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে সহিংসতার ঘটনায় জনশুন্য চার গ্রামের নিরপরাধ মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মেরুরচর গ্রামে গিয়ে এ আহবান জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের প্রার্থী জোরপূর্বক ব্যালটে সিল মারার গুজব ছড়িয়ে দেন। 

এতে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হক মিয়া ও আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে বকশীগঞ্জ থানার দুই পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ও আব্দুর রহিমসহ ১০ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ চারটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

এ ঘটনায় ৯২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৭শ' জনকে আসামি করে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ বাদি হয়ে একটি মামলা করলে মেরুরচর ইউনিয়নের মেরুরচর উত্তরপাড়া, দক্ষিণপাড়া, ফকিরপাড়া ও বাঘাডবা গ্রামের মানুষ গ্রেপ্তার আতঙ্কে গ্রামছাড়া হয়।

গত পাঁচদিন গ্রামের আটটি মসজিদে আজান দেওয়া হয়নি। এর মধ্যে একজনের মৃত্যু হলেও ভয়ে কেউ জানাজার নামাজেও অংশ নেয়নি।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম মেরুরচর গ্রামে গিয়ে সাধারণ নিরপরাধ মানুষকে গ্রামে ফেরার অনুরোধ করার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
দেশের সকল ধর্মের মানুষের জন্য সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে শারদীয়...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর