ভাড়া বাড়ানোর দাবি বাস মালিকদের

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের বেশিরভাগ বাস মালিক। অবশ্য মালিক-শ্রমিকরা বলছেন, ভাড়া না বাড়ালে অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। 

সেইসাথে তারা দ্রুত অর্ধেক যাত্রী পরিবহনের এই বার্তা সারাদেশে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন। কারণ হিসেবে তারা বলছেন, অনেকেই এখনও জানে না সরকারি পরিপত্রের খবর। যার ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেখা দিতে পারে অসুবিধা।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশের বিভিন্ন জায়গায় একাত্তরের প্রতিনিধিদের অর্ধেক যাত্রী পরিবহনের এই নির্দেশনা নিয়ে প্রতিক্রিয়া জানান পরিবহন মালিক-শ্রমিকরা। 

কুমিল্লায় সরকারি সিদ্ধান্ত মানতে প্রস্তুত রয়েছেন বাস মালিক-শ্রমিকরা। কেন্দ্রীয় বাস মালিক সমিতির সহসভাপতি ও জেলা মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ ভূইঁয়া জানান, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনেই পরিবহন চলবে।

তবে বাস কাউন্টারের অনেকেই এখনও সরকারি পরিপত্রের খবর জানে না বলে দাবি করেছেন তিনি।

এদিকে, বাস ভাড়ার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় দ্বিধায় রয়েছে সিরাজগঞ্জের বাস মালিক-শ্রমিক সবাই। ফেডারেশনের নির্দেশের পর তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন: ভাড়া নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগাম টিকিট বিক্রি বন্ধ

অর্ধেক যাত্রী নেয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজীপুরের পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীরা। 

তবে মালিকপক্ষ জানান, অর্ধেক যাত্রী নিতে গিয়ে ভাড়া বাড়ালে যাত্রীরা বেশি ভাড়া দিতে রাজি হন না। 

টাঙ্গাইলে প্রজ্ঞাপন জারির বিষয়টি জানলেও, এখনো কোনো নির্দেশ পাননি জেলার বাস-মিনিবাস মালিকরা। অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়ানোর দাবি করেন তারা। 

বগুড়ার দূরপাল্লার বাস মালিকরা এখনো নতুন কোন নির্দেশনা না পেলেও গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান। তারা বলছেন, একই ভাড়ায় যাত্রী নিতে হলে সমস্যায় পড়বেন তারা। 

আর মাদারীপুরের মালিক-শ্রমিক নেতাদের দাবি, ৬০ ভাগ বাস ভাড়া আদায়ে তাদের সহায়তা করতে হবে সরকারকে। 

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে গত বছর এবং তার আগের বছর অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার সময় ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল।


একাত্তর/এসজে

নির্বাচন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। আর এই সুযোগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন চালকদের বিরুদ্ধে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
ঈদকে সামনে রেখে কর্মস্থল ছাড়তে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার মানুষজন। তবে বাস ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ তাদের।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর