ভোট শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

নির্বাচন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। আর এই সুযোগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন চালকদের বিরুদ্ধে। উত্তরের জেলা নেত্রকোণা থেকে বাস, ট্রাক ও সিএনজি করে রাজধানীসহ বিভিন্ন জেলায় ফিরছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।

নির্বাচনের আমেজ শেষ হতেই কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন মানুষ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড ও সড়কে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরছেন শ্রমিক ও কর্মজীবীরা। তবে অভিযোগ-স্বাভাবিক সময়ের তুলনায় জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

শুধু বাস নয়, ট্রাক ও সিএনজিতেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের অভিযোগ-প্রশাসনের তদারকি না থাকায় চালকরা এই সুযোগ নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পরিবহন চালক জানান, যাত্রী চাপ ও ফেরার পথে ফাঁকা যাওয়ার অজুহাতে তারা বাড়তি ভাড়া নিচ্ছেন।

স্থানীয় প্রশাসন বলছে, অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রয়ারি) রাতের মধ্যেই বগুড়ার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের যে আকাঙ্খার প্রতিফলন ঘটেছে সেটা বাস্তবায়ন করা এ সরকারের দায়িত্ব। শুধু দলিল...
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিতে আমরা কাউকে বাধ্য করছি না। অতএব এ ব্যাপারে কারো সংক্ষুব্ধ হওয়ার কিছু নাই। আবার আমরা কাউকে বলছিনা যে, কেউ...
দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সকল সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে বলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর